Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম খেলা

আজতেকায় ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬
খেলা, ফুটবল
0
আজতেকায় ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধন

আজতেকায় ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধন

0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক

ঢাকা: অবশেষে অপেক্ষার পালা শেষ। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের এই মহাযজ্ঞের মাঠের লড়াই শুরুর আগে মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক এই স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিল না। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর স্মৃতিবিজড়িত এই ভেন্যু এবার নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনের সাক্ষী হলো। তবে ২০-২৫ মিনিটের এই মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান কতটা উন্মাদনা ছড়াতে পেরেছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তারকাদের মেলায় শাকিরার সুরের মূর্ছনা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তারা পরিবেশন করেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’। বিশ্বকাপ আর শাকিরা যেন সমার্থক; আরও একবার পুরো গ্যালারিকে সুরের জাদুতে ভাসিয়েছেন এই ল্যাটিন কুইন।

এছাড়া বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’-এর যৌথ পারফরম্যান্সে মঞ্চ মাতান আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ।

মেক্সিকান সংস্কৃতির ছোঁয়া ও রেগেটন উন্মাদনা বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি মেক্সিকোর নিজস্ব সংস্কৃতির দারুণ প্রদর্শনী ছিল অনুষ্ঠানে।

পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লস অ্যাঞ্জেলস আজুলিস মঞ্চ মাতান।

কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন।

ভেনিজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রোর রেগেটন পারফরম্যান্স গ্যালারিতে বাড়তি উন্মাদনা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে ফিফাসহ বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা পোস্টের বরাতে জানা যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও আজতেকা স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন।

আয়োজন বাকি আরও দুই দেশে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। তিন আয়োজক দেশই আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে:

কানাডা পর্ব (১২ জুন): টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।

যুক্তরাষ্ট্র পর্ব (১৩ জুন): লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

কাতারের সঙ্গে তুলনায় মেক্সিকো কি পিছিয়ে? সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে ২০২২ সালের কাতার বিশ্বকাপের সঙ্গে মেক্সিকোর আয়োজনের তুলনা। হলিউড অভিনেতা মরগ্যান ফ্রিম্যান ও দুই পা-বিহীন গনিম আল-মুফতাহর সেই জাদুকরী ও আবেগঘন মুহূর্ত এবং বিটিএস তারকা জাং কুকের ‘ড্রিমারস’ পারফরম্যান্স আজও ফুটবল ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। অনেকের মতেই, আবেগ ও বার্তা দেওয়ার দিক থেকে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এখনো সেরা হিসেবেই নিজের জায়গা ধরে রেখেছে।

Tags: ২০২৬ বিশ্বকাপAzteca StadiumBangla FlowFIFA World Cup 2026Football News BDMahmudQatar World Cup OpeningShakira World Cup Songআজতেকা স্টেডিয়ামফুটবল সংবাদবাংলা ফ্লোশাকিরা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি
খেলা

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি

জুলাই ৪, ২০২৬
খেলা

আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা নিল নবাগত কেপ ভার্দে: ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়

জুলাই ৪, ২০২৬
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা
খেলা

কেপ ভার্দেকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬
পরবর্তী পোস্ট
উদ্বোধনী ম্যাচেই ৩ লাল কার্ড! দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারাল মেক্সিকো

উদ্বোধনী ম্যাচেই ৩ লাল কার্ড! দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারাল মেক্সিকো

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

তীব্র গরমে সুস্থ ও সতেজ থাকার কার্যকরী উপায়

তীব্র গরমে সুস্থ ও সতেজ থাকার কার্যকরী উপায়

Follow Us

Recommended

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, পদ হারালেন যুবদল নেতা কফিল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, পদ হারালেন যুবদল নেতা কফিল

2 months আগে
ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই ‘কালো জাদু’!

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই ‘কালো জাদু’!

1 month আগে
ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

1 month আগে
ফুটবল ছেড়ে কোরআনের হাফেজ ও ইমাম হতে চান ম্যানইউ তারকা

ফুটবল ছেড়ে কোরআনের হাফেজ ও ইমাম হতে চান ম্যানইউ তারকা

2 months আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল