Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম বাংলাদেশ

‘ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী’: বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬
বাংলাদেশ, রাজনীতি
0
‘ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী’: বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী

'ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী': বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী

0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

জেলা প্রতিনিধি

 যশোর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে একটি খুনি রাষ্ট্র এবং বিএসএফকে খুনি বাহিনী হিসেবে অভিহিত করেছেন। সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সীমান্ত হত্যা ও কথিত পুশ-ইনের ঘটনায় বর্তমান সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। বুধবার (৩ জুন) দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সাদীপুর সীমান্ত পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হলে তা অবশ্যই আন্তর্জাতিক আইন ও সঠিক কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। রাতের আঁধারে সীমান্তে জোরপূর্বক মানুষ রেখে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই পুশ-ইন মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত হত্যা, মাদক চোরাচালান ও অন্যান্য সীমান্ত-সংক্রান্ত ইস্যুতে অতীতে কঠোর অবস্থান নেওয়া হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

সীমান্ত পরিদর্শনের উদ্দেশ্য ব্যাখ্যা করে এনসিপির এই নেতা জানান, জিরো লাইনে অবস্থান করা কয়েকটি পরিবারের খোঁজ নিতে তারা সেখানে গিয়েছিলেন। তবে তারা পৌঁছার আগেই পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় তিনি সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা হলে স্থানীয়দের দ্রুত বিজিবি ও পুলিশকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সীমান্ত এলাকায় সবাইকে সতর্ক অবস্থান নিয়ে ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১ জুন) থেকে সাদীপুর সীমান্তের জিরো লাইনে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছিলেন। তবে বুধবার সকাল থেকে তাদের আর সেখানে দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সেখান থেকে সরিয়ে নিয়েছে। এই সীমান্ত পরিদর্শনের সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ
বাংলাদেশ

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৬, ২০২৬
৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি
গোপালগঞ্জ

৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি

জুলাই ৫, ২০২৬
জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ: শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে থানায় জিডি
বাংলাদেশ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ: শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

জুলাই ৪, ২০২৬
পরবর্তী পোস্ট
হিট স্ট্রোক বনাম হার্ট অ্যাটাক: পার্থক্য কীভাবে বুঝবেন?

হিট স্ট্রোক বনাম হার্ট অ্যাটাক: পার্থক্য কীভাবে বুঝবেন?

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে খেলাধুলা, দেশজুড়ে মিলবে মিড-ডে মিল: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে খেলাধুলা, দেশজুড়ে মিলবে মিড-ডে মিল: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ

Follow Us

Recommended

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, পদ হারালেন যুবদল নেতা কফিল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, পদ হারালেন যুবদল নেতা কফিল

2 months আগে
ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই ‘কালো জাদু’!

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই ‘কালো জাদু’!

1 month আগে
ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

1 month আগে
ফুটবল ছেড়ে কোরআনের হাফেজ ও ইমাম হতে চান ম্যানইউ তারকা

ফুটবল ছেড়ে কোরআনের হাফেজ ও ইমাম হতে চান ম্যানইউ তারকা

2 months আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল