Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম শিক্ষা

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে খেলাধুলা, দেশজুড়ে মিলবে মিড-ডে মিল: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬
শিক্ষা
0
পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে খেলাধুলা, দেশজুড়ে মিলবে মিড-ডে মিল: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে খেলাধুলা, দেশজুড়ে মিলবে মিড-ডে মিল: শিক্ষামন্ত্রী

0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: শিশুদের ক্রীড়ামোদী হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তাদের জন্য আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’কে অগ্রাধিকার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সারা দেশের শিশুদের জন্য স্কুল ড্রেস প্রদান এবং পুষ্টিহীনতা দূর করে পড়াশোনায় মনোযোগ বাড়াতে ‘মিড-ডে মিল’ (স্কুল ফিডিং) চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যেই দেশের সব স্কুলে এই মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরে জানানো হয়, গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দলের ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দলের ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ পেরিয়ে আজ থেকে শুরু হওয়া জাতীয় পর্যায়ের খেলায় ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ৮টি বালক ও ৮টি বালিকা দল চূড়ান্ত পর্বে লড়াই করবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।

Tags: Dr A N M Ehsanul Haque MilonEducation MinistryMid Day MealNational News BDPrimary School Gold Cup Footballখেলাধুলাজাতীয় সংবাদপাঠ্যক্রমমিড-ডে মিলশিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ
বাংলাদেশ

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৬, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই ১, ২০২৬
সিসিটিভি ও কঠোর নজরদারিতে আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা
বাংলাদেশ

সিসিটিভি ও কঠোর নজরদারিতে আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা

জুলাই ১, ২০২৬
পরবর্তী পোস্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষককে কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ

বাজার থেকে মিষ্টি ও রসালো আম চেনার সহজ উপায়

বাজার থেকে মিষ্টি ও রসালো আম চেনার সহজ উপায়

দীর্ঘ অবকাশ শেষে কাল শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

দীর্ঘ অবকাশ শেষে কাল শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

Follow Us

Recommended

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

1 month আগে
ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

2 months আগে
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

2 months আগে
বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

1 month আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল