Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম শিক্ষা

ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬
শিক্ষা
0
ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা:ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ গঠনের মূলধারায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ইসলামি শিক্ষার মূল লক্ষ্য মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। এ খাতকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা, দক্ষ শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলামের বিকল্প নেই।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এখানকার শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে, সেভাবে এই খাতকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর, গবেষণানির্ভর ও পরিকল্পিত ভূমিকা নিতে হবে। ফাজিল–কামিল শিক্ষাকে মূলধারার উচ্চশিক্ষার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

দেশে নৈতিক শিক্ষা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইসলামি শিক্ষা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য দক্ষ শিক্ষক, আধুনিকায়িত শিক্ষাব্যবস্থা এবং বাস্তবমুখী কারিকুলাম প্রয়োজন। মাদ্রাসা খাতে শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ইসলামি শিক্ষায় দক্ষ শিক্ষক পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কারিকুলাম উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হতে হবে।

নতুন নিয়োগ পাওয়া কিছু মাদ্রাসা শিক্ষকের বেতনসংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে তিনি জানান, এটি সরকারের নজরে রয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালুর মাধ্যমে ভবিষ্যতে বেতন পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সনদ অর্জন নয়, জ্ঞান, গবেষণা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags: Bangla FlowDr ANM Ehsanul Haque MilonEducation MinisterEducation News BDIslamic Arabic UniversityIslamic Education BangladeshMadrasa EducationMahmudইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ড. আ ন ম এহছানুল হক মিলনমাদ্রাসা শিক্ষামাহমুদশিক্ষা সংবাদশিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ
বাংলাদেশ

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৬, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই ১, ২০২৬
সিসিটিভি ও কঠোর নজরদারিতে আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা
বাংলাদেশ

সিসিটিভি ও কঠোর নজরদারিতে আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা

জুলাই ১, ২০২৬
পরবর্তী পোস্ট
হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিক করণীয় কী?

হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষণিক করণীয় কী?

আনুশকা শেঠির ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

আনুশকা শেঠির ১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে সুখবর দিল রাফী-সাদের ‘আইজ’

নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে সুখবর দিল রাফী-সাদের ‘আইজ’

Follow Us

Recommended

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

1 month আগে
ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

2 months আগে
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

2 months আগে
বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

1 month আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল