Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম বিনোদন

নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে সুখবর দিল রাফী-সাদের ‘আইজ’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬
বিনোদন
0
নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে সুখবর দিল রাফী-সাদের ‘আইজ’

নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনে সুখবর দিল রাফী-সাদের ‘আইজ’

0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক

ঢাকা: ঢালিউডের জনপ্রিয় ও বাণিজ্যিক ধারার সফল নির্মাতা রায়হান রাফী এবং ভিন্ন ধারার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ—দুই মেরুর এই দুই পরিচালকের এক হওয়া ঢাকাই সিনেমার জন্য নিঃসন্দেহে এক বড় চমক। আর সেই চমক নিয়েই এবার বড় পর্দায় আসছে নতুন চলচ্চিত্র ‘আইজ’। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন। নির্মাণের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গন থেকে সুখবর বয়ে এনেছে এই প্রজেক্টটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে এই নতুন মিশন ও সিনেমার আদ্যোপান্ত নিয়ে মুখ খুলেছেন পরিচালক রায়হান রাফী। তিনি জানিয়েছেন, তাঁদের নির্মাণাধীন চলচ্চিত্র ‘আইজ’ মর্যাদাপূর্ণ ‘কোপ্রো-অ্যাক্সেস ল্যাব ২০২৬’ (CoPro-Access Lab 2026)-এর জন্য নির্বাচিত হয়েছে।

সিনেমার পেছনের গল্প ও ভাবনার কথা জানিয়ে রাফী লেখেন, ‘কিছু চলচ্চিত্রের জন্ম হয় গল্প থেকে। কিছু চলচ্চিত্রের শুরুটা হয় কোনো প্রশ্নকে ঘিরে। আর ‘আইজ’ -এর জন্ম এক অদম্য বিশ্বাস থেকে। দীর্ঘদিন ধরে আমরা তথাকথিত আর্ট হাউস আর বাণিজ্যিক সিনেমার এক কৃত্রিম দেয়াল টেনে রেখেছি। আমি কখনোই বিশ্বাস করি না যে সিনেমাকে এমন কোনো গণ্ডির মধ্যে আটকে রাখা যায়।’

বাণিজ্যিক ও শৈল্পিক ধারার মেলবন্ধন নিয়ে এই নির্মাতা আরও বলেন, ‘একটি চলচ্চিত্র একই সাথে আবেগঘন, বিনোদনধর্মী, চিন্তাশীল ও সমসাময়িক হয়েও দর্শকের মনকে গভীরভাবে নাড়া দিতে পারে। আমার কাছে সিনেমার সার্থকতা সবসময় এখানেই। ‘আইজ’ আমার কাছে ভীষণ স্পেশাল; কারণ এই ছবিটির সূত্র ধরেই আবদুল্লাহ মোহাম্মদ সাদ এবং তানভীর হোসেনের সাথে আমার এক হওয়া।’

তিনজনের তিন রকম কাজের ধরন কীভাবে এই সিনেমায় যুক্ত হয়েছে, তা উল্লেখ করে রাফী লেখেন, ‘আমরা তিনজন সম্পূর্ণ ভিন্ন পটভূমি, ভিন্ন মনস্তত্ত্ব আর ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমাকে দেখি। আর এই বৈচিত্র্যই আমাদের এই যৌথ যাত্রাকে আমার কাছে এতটা রোমাঞ্চকর করে তুলেছে। সাদের শক্তি তার মনস্তাত্ত্বিক গভীরতা, নীরবতা, নৈতিক টানাপোড়েন আর মানুষের ভেতরের ভঙ্গুর সত্যকে পর্দায় আনা। তানভীরের শক্তি তার বিশ্বাস, অধ্যবসায় আর এই মেলবন্ধনকে বাস্তবে রূপ দেওয়ার মতো একজন প্রযোজকের দূরদর্শিতা। আর আমি সেখানে যোগ করেছি গতি, ব্যাপ্তি, আবেগ আর দর্শকের মনস্তত্ত্ব বোঝার সহজাত ক্ষমতা।’ ভিন্ন ভিন্ন শক্তির মেলবন্ধনেই ‘আইজ’ তার নিজস্ব ভাষা খুঁজে পাবে বলে তিনি বিশ্বাস করেন।

সিনেমার প্রাথমিক এই আন্তর্জাতিক সাফল্য নিয়ে উচ্ছ্বসিত রাফী পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যে কাজটি আমরা অত্যন্ত যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে তুলছি, তার জন্য এটি একটি দারুণ অর্থবহ প্রথম পদক্ষেপ। এই প্রজেক্টটির ওপর আস্থা রাখার জন্য কোপ্রো-অ্যাক্সেস ল্যাব এবং পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ।’ এ সময় তিনি সেলিন লুপ, মাথিভানান রাজেন্দ্রন এবং পূজা মোহিতের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: Abdullah Mohammad SaadBangla FlowCoPro-Access Lab 2026Dhallywood NewsEntertainment News BDEyes MovieMahmudRayhan RafiTanvir Hossainআবদুল্লাহ মোহাম্মদ সাদঢালিউড সংবাদবাংলা ফ্লোবিনোদন সংবাদমাহমুদরায়হান রাফীসিনেমা আইজ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট
বিনোদন

চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট

জুলাই ১০, ২০২৬
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’
বিনোদন

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’

জুলাই ১০, ২০২৬
‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির
বিনোদন

‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির

জুলাই ৮, ২০২৬
পরবর্তী পোস্ট
‘মবল্যান্ড’ সিরিজের তৃতীয় সিজনে ফিরছেন টম হার্ডি

‘মবল্যান্ড’ সিরিজের তৃতীয় সিজনে ফিরছেন টম হার্ডি

ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

ব্রাজিলকে ফেভারিট মানছেন হালান্ড

স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ আলোর মুখ দেখছে

স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ আলোর মুখ দেখছে

Follow Us

Recommended

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

1 month আগে
ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

2 months আগে
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

2 months আগে
বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

1 month আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল