Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম অপরাধ

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে রাস্তায় ফেলে মারধর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬
অপরাধ, ক্রিকেট, খেলা, চট্টগ্রাম, বাংলাদেশ
0
ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে রাস্তায় ফেলে মারধর

ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে রাস্তায় ফেলে মারধর

0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পুলিশ পরিচয়ে মারধর ও হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাসায় ফেরার পথে তাকে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেছেন ২৬ বছর বয়সী এই স্পিনার।

কান্নাজড়িত কণ্ঠে নাঈম হাসান জানান, লালখান বাজার ফ্লাইওভারের নিচে তার সিএনজি দাঁড় করিয়ে চালকের কাগজপত্র চেক করা হচ্ছিল। এ সময় তিনি নিজে থেকেই তার ব্যাগ চেক করতে বলেন। কিন্তু হঠাৎ করেই তাকে গলা চিপে ধরে পুলিশের গাড়িতে তোলা হয়। প্রতিবাদ করে তিনি গাড়ি থেকে বেরিয়ে এলে দুজন পুলিশ সদস্য এবং পাঞ্জাবি পরা এক অজ্ঞাত ব্যক্তি তাকে পাইপ দিয়ে বেধড়ক মারধর শুরু করে। ঘটনাস্থলে জড়ো হওয়া শতাধিক মানুষ তার পরিচয় নিশ্চিত করার পরও তাকে ‘আসামি’ আখ্যা দিয়ে মারধর অব্যাহত রাখা হয়। এমনকি নিজের আইডি কার্ড দেখানোর পরও তিনি এই হেনস্তা থেকে রেহাই পাননি। পরে তাকে নগরীর খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।

থানা থেকে ছাড়া পাওয়ার পর চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন এই ক্রিকেটার। ঘটনার পর মোবাইল হাতে পেয়েই তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। তামিম ইকবাল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানার ওসি এবং নাঈমের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে নাঈম বলেন, জাতীয় দলের একজন খেলোয়াড় হয়েও যদি তাকে এভাবে হেনস্তার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ডিসি) উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, চোরাচালান সংক্রান্ত একটি তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে গিয়েছিল। তবে পুলিশি তল্লাশির নামে কাউকে মারধরের কোনো সুযোগ নেই। এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং পুরো বিষয়টি যাচাই-বাছাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ
বাংলাদেশ

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৬, ২০২৬
৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি
গোপালগঞ্জ

৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি

জুলাই ৫, ২০২৬
ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি
খেলা

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি

জুলাই ৪, ২০২৬
পরবর্তী পোস্ট
প্রথমবার বিশ্বকাপে চার গোল, প্যারাগুয়েকে বিধ্বস্ত করল যুক্তরাষ্ট্র

প্রথমবার বিশ্বকাপে চার গোল, প্যারাগুয়েকে বিধ্বস্ত করল যুক্তরাষ্ট্র

ইরান দলের হোটেলের কাছে গাড়িতে মিলল পচা গলিত মরদেহ

ইরান দলের হোটেলের কাছে গাড়িতে মিলল পচা গলিত মরদেহ

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯২ বছর ধরে অপরাজিত ব্রাজিল

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯২ বছর ধরে অপরাজিত ব্রাজিল

Follow Us

Recommended

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, পদ হারালেন যুবদল নেতা কফিল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, পদ হারালেন যুবদল নেতা কফিল

2 months আগে
ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই ‘কালো জাদু’!

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই ‘কালো জাদু’!

1 month আগে
ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

ইসলামি শিক্ষাকে মূলধারায় নিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

1 month আগে
ফুটবল ছেড়ে কোরআনের হাফেজ ও ইমাম হতে চান ম্যানইউ তারকা

ফুটবল ছেড়ে কোরআনের হাফেজ ও ইমাম হতে চান ম্যানইউ তারকা

2 months আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল