Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম খেলা

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) রাজধানীর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৪, ২০২৫
খেলা, বাণিজ্য, মতামত, রাজনীতি
0
মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপ–আলোচনার ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে নতুন করে ‘মনগড়া সংস্কার প্রস্তাব’ চাপিয়ে দেওয়া হলে তা জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ বয়ে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) রাজধানীর গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া জানান।

দীর্ঘ লিখিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপিসহ বেশিরভাগ দল জুলাই সনদের অনেক অংশে ঐকমত্য পোষণ করেছে। কিন্তু যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল, তা উপেক্ষা করে এবং নতুন ‘অপ্রাসঙ্গিক বিষয়’ সংযোজন করে যে সুপারিশ করা হয়েছে, তা অগ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, ‘জুলাই জাতীয় সনদে উল্লেখিত যে সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আইন, বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার, সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান/সংশোধন করে বাস্তবায়ন করতে পারে এবং যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। এই প্রস্তাবের সাথে আমরা এবং প্রায় সকল রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছি। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটেও সম্মত হয়েছি।’

‘কিন্তু যে সকল বিষয়ে ভিন্নমত / নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং যে সব প্রসঙ্গ দীর্ঘ আলোচনায় আসেনি তা জুলাই সনদে অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ ‘অগ্রহণযোগ্য’ বিধায় আমারা একমত হতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মনগড়া যেকোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে।’

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–শ্রমিক–জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা হয়।

রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে বিএনপি এর আগেই ২০২৩ সালে ৩১ দফা, ২০২২ সালে ২৭ দফা এবং ২০১৭ সালে ভিশন–২০৩০ ঘোষণা করেছিল বলে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অতএব, রাষ্ট্র কাঠামোর প্রকৃত গণতান্ত্রিক সংস্কার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, গণঅভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশনগুলোকে বিএনপি স্বাগত জানায় এবং সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন বিষয়ে বিস্তারিত মতামত দেয়। ছয়টি সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির ধারাবাহিক আলোচনার ফলাফলের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সময় চূড়ান্ত কপি রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হয়নি। পরে মুদ্রিত কপিতে দেখা যায়, ঐকমত্যের ভিত্তিতে গৃহীত কয়েকটি দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে টাঙানোর বিধান বিলুপ্তির বিষয়ে প্রায় সব দল সম্মত হয়েছিল, কিন্তু তা বাদ দেওয়া হয়েছে। একইভাবে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ ও সংশ্লিষ্ট তফসিলসমূহ বিলুপ্তির বিষয়ে ঐকমত্য থাকলেও তা পরিবর্তন করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে যে সুপারিশ পাঠিয়েছে, তাতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ জারি করার প্রস্তাব রয়েছে। সরকারের এমন আদেশ জারির এখতিয়ার নেই। সংবিধান অনুযায়ী ‘আদেশ’ আইনের মর্যাদাপ্রাপ্ত, তাই তা জারি করার ক্ষমতা কেবল রাষ্ট্রপতির।

বিএনপি মহাসচিব বলেন, কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সংবিধান সংশোধনের ৪৮টি দফা গণভোটে তোলা হবে। কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি। এইভাবে একপেশে প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হলে তা হবে জবরদস্তিমূলক, যা দীর্ঘ আলোচনাকে অর্থহীন প্রমাণ করবে।

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিএনপি, কিন্তু বর্তমান প্রস্তাবে নির্বাচন পূর্বে গণভোটের কথা বলা হয়েছে। ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে গণভোট আয়োজন সময়সাপেক্ষ, অযৌক্তিক ও ব্যয়সাপেক্ষ। একই আয়োজনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়াই যুক্তিযুক্ত।’

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের প্রস্তাবকেও ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাপ্রাপ্ত, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দায়িত্ব তার নয়। ঐকমত্য কমিশনের আলোচনাতেও বিষয়টি ছিল না

তিনি আরো বলেন, সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার প্রস্তাব গ্রহণ না করলে প্রস্তাবিত বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে যে বিধান প্রস্তাব করা হয়েছে, তা ‘হাস্যকর ও অগণতান্ত্রিক’। সংসদের অনুমোদন ও রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না।

সংবাদ সম্মেলনের শেষাংশে মির্জা ফখরুল দাবি করেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারে বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে। এবারও দলটি সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের সব আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

তিনি বলেন, বিএনপি অতীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন–২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে সংস্কারের আন্তরিকতা প্রমাণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করি, জাতির প্রত্যাশা পূরণে এবং দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, অপহরণ, নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছেন—তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারব; প্রতিষ্ঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা।’

তিনি বলেন, ‘সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে— সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা।’

মির্জা ফখরুল বলেন, ‘গত প্রায় একবছর ধরে আমাদের দল এবং দলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশন এবং অতপর ঐকমত্য কমিশনের সকল সভা, আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ও ইতিবাচক ভূমিকা পালন করেছে। ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাদের দলের পক্ষ থেকে অনেক বিষয়েই ছাড় দেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য কামনা করি। কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশ ও জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অবস্থান গ্রহণ ও প্রকাশে আমরা দায়বদ্ধ।’

 

 

 

Tags: Asian Games 2018Bali UnitedBudget TravelIstana Negara
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি
গোপালগঞ্জ

৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি

জুলাই ৫, ২০২৬
ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি
খেলা

ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি

জুলাই ৪, ২০২৬
খেলা

আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা নিল নবাগত কেপ ভার্দে: ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়

জুলাই ৪, ২০২৬
পরবর্তী পোস্ট
তামিমের ফিফটির কোন দাম নেই

তামিমের ফিফটির কোন দাম নেই

বুসানে বৈঠকে ট্রাম্প ও সি, চলতে পারে ৩-৪ ঘণ্টা

বুসানে বৈঠকে ট্রাম্প ও সি, চলতে পারে ৩-৪ ঘণ্টা

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে–বাইরে অনেক শক্তি কাজ করবে, প্রধান উপদেষ্টার সতর্কতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Recommended

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

1 month আগে
ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

2 months আগে
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

2 months আগে
বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

1 month আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল