Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম আন্তর্জাতিক

ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬
আন্তর্জাতিক
0
ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল

ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল

0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ও আয়ের নতুন হিসাব প্রকাশ পেয়েছে। প্রেসিডেন্ট হিসেবে তার বাধ্যতামূলক বার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত ব্যবসা থেকেই ট্রাম্প আয় করেছেন ১০০ কোটি ডলারের বেশি। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত ৯২৭ পৃষ্ঠার এই বিশদ প্রতিবেদনে তার সম্পদের উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের আয়ের বড় অংশ এসেছে ক্রিপ্টো খাত থেকে। এর মধ্যে দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে চালু করা ‘ট্রাম্প মিম কয়েন’ থেকে রয়্যালটি হিসেবে তিনি আয় করেছেন ৬৩ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া তার ছেলে ও সহযোগী স্টিভ উইটকফের সন্তানদের প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ থেকে তিনি আয় করেছেন ৫০ কোটি ডলারেরও বেশি।

মার-এ-লাগো ক্লাব থেকে ৭ কোটি ৭০ লাখ ডলার, ট্রাম্প ন্যাশনাল ডোরাল মায়ামি গলফ ক্লাব থেকে ১২ কোটি ২০ লাখ ডলার এবং অন্যান্য গলফ ক্লাব থেকে কয়েক কোটি ডলার আয় করেছেন তিনি।

ঘড়ি বিক্রি থেকে ৪৭ লাখ ডলার রয়্যালটির পাশাপাশি বাইবেল, জুতো, সুগন্ধি ও গিটার থেকেও ট্রাম্পের উল্লেখযোগ্য আয় হয়েছে।

বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের (এবিসি, সিবিএস, মেটা, ইউটিউব, এক্স) বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তি থেকে তিনি পেয়েছেন ৮ কোটি ৬৫ লাখ ডলার। হোয়াইট হাউস জানিয়েছে, এই অর্থের বড় অংশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ও পার্ক রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের আয়ের হিসাব দিয়েছেন। তিনি তার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের লাইসেন্স চুক্তি থেকে ১ কোটি ৭০ লাখ ডলার এবং এনএফটি (NFT) বিক্রি থেকে ৬০ লাখ ডলার আয় করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে আয়ের স্বচ্ছতা ও স্বার্থের সংঘাত নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে হোয়াইট হাউস স্পষ্ট করেছে, ট্রাম্প তার সব ব্যবসা ছেলেদের পরিচালিত ট্রাস্টের হাতে ছেড়ে দিয়েছেন। উপ-প্রেস সচিব আনা কেলি বলেন, ‘প্রেসিডেন্ট গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী হিসেবে গড়ে তুলছেন। তিনি বা তার পরিবার কখনো স্বার্থের সংঘাতে জড়াননি।’ বিরোধীদের অভিযোগকে তিনি ‘পুরোনো ডেমোক্র্যাট ও মেইনস্ট্রিম মিডিয়ার মিথ্যা প্রচারণা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার, যা ২০২৪ সালে ছিল ২৩৩ কোটি ডলার। ব্লুমবার্গের হিসাবে এই সম্পদের পরিমাণ আরও বেশি, প্রায় ৭৬০ কোটি ডলার। প্রেসিডেন্ট হিসেবে ফেরার পর ট্রাম্প ক্রিপ্টো শিল্পের প্রতি অত্যন্ত সহায়ক নীতি গ্রহণ করেছেন এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নীতি নমনীয় করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পূর্বসূরি জো বাইডেনের ১১ পৃষ্ঠার আর্থিক প্রতিবেদনের তুলনায় ট্রাম্পের ৯০০ পৃষ্ঠারও বেশি এই বিস্তারিত প্রতিবেদন তার বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যের পরিধিই প্রকাশ করে।

Tags: Crypto EarningsDonald TrumpReal EstateTrump Financial DisclosureUS EconomyWorld Liberty Financialআর্থিক প্রতিবেদনক্রিপ্টোকারেন্সিট্রাম্পের সম্পদডোনাল্ড ট্রাম্পহোয়াইট হাউস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০
আন্তর্জাতিক

কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

জুলাই ২, ২০২৬
চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা
আন্তর্জাতিক

চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা

জুলাই ১, ২০২৬
দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শুরু
আন্তর্জাতিক

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শুরু

জুলাই ১, ২০২৬
পরবর্তী পোস্ট
কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

​ক্রিকেটে আরও দাপুটে শাহরুখ: যুক্তরাষ্ট্রে গড়ে তুললেন নিজস্ব স্টেডিয়াম

​ক্রিকেটে আরও দাপুটে শাহরুখ: যুক্তরাষ্ট্রে গড়ে তুললেন নিজস্ব স্টেডিয়াম

​শিল্পী সমিতির নির্বাচন: এফডিসির পরিবেশ নিয়ে অভিভূত কাজী হায়াৎ

​শিল্পী সমিতির নির্বাচন: এফডিসির পরিবেশ নিয়ে অভিভূত কাজী হায়াৎ

Follow Us

Recommended

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

1 month আগে
ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

2 months আগে
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

2 months আগে
বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

1 month আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল