Burning News 24
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মতামত
  • খেলা
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
Burning News 24
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
হোম আন্তর্জাতিক

মেক্সিকোর জয়োৎসবের আনন্দ মুহূর্তে শোক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২৬
আন্তর্জাতিক
0
মেক্সিকোর জয়োৎসবের আনন্দ মুহূর্তে শোক

মেক্সিকোর জয়োৎসবের আনন্দ মুহূর্তে শোক

0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের ইতিহাস গড়েছিল মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর দেশজুড়ে যে বাঁধভাঙা উল্লাসের জোয়ার উঠেছিল, তা মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। জয়ের আনন্দ উদ্‌যাপনের সময় সৃষ্ট প্রচণ্ড হুড়োহুড়িতে পদদলিত ও শ্বাসরোধ হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, ম্যাচ শেষে হাজার হাজার সমর্থক রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভসংলগ্ন হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের মাঝেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেও ৪৪ বছর বয়সী এক পুরুষ ও ১৯ বছর বয়সী এক তরুণীকে বাঁচাতে পারেননি। দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে ‘নিউইয়র্ক টাইমস’সহ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই ঘটনায় নিহতের সংখ্যা তিন। মেক্সিকো সিটির পাবলিক হেলথ সেক্রেটারিয়েটের বরাত দিয়ে তারা জানিয়েছে, কোলোনিয়া জুয়ারেজ এলাকায় তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, যাদের মধ্যে ছিলেন ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে ফুটতে থাকা আতশবাজির বিকট শব্দে ভিড়ের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে সরে যেতে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করলে সরু রাস্তায় প্রচণ্ড হুড়োহুড়ির সৃষ্টি হয়। একপর্যায়ে অনেক সমর্থক পদদলিত হন এবং শ্বাসরোধের শিকার হয়ে জ্ঞান হারান।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে প্রশাসন।’

Tags: Football CelebrationMexico CityMexico FootballSports News BDStampedeWorld Cup 2026বিশ্বকাপ ২০২৬মেক্সিকো ফুটবলমেক্সিকো সিটিহুড়োহুড়ি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Related Posts

কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০
আন্তর্জাতিক

কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

জুলাই ২, ২০২৬
ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল
আন্তর্জাতিক

ক্রিপ্টো আয়ে রমরমা ট্রাম্পের ব্যবসা: সম্পদ বেড়ে ৬০০ কোটি ডলার ছাড়াল

জুলাই ১, ২০২৬
চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা
আন্তর্জাতিক

চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা

জুলাই ১, ২০২৬
পরবর্তী পোস্ট
পাকিস্তানের ভেতরে আফগান সেনাবাহিনীর বিমান হামলা

পাকিস্তানের ভেতরে আফগান সেনাবাহিনীর বিমান হামলা

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শুরু

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা শুরু

চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা

চাঁদে স্থায়ী বসতি গড়ার পথে নাসা

Follow Us

Recommended

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

অ্যাজমা রোগীদের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার কোনগুলো?

1 month আগে
ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

2 months আগে
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

2 months আগে
বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

বিশ্বকাপের মাঝেই সতীর্থদের চমক

1 month আগে

Instagram

    Please install/update and activate JNews Instagram plugin.

Categories

  • অদ্ভুতুড়ে
  • অন্যান্য খেলা
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রিকেট
  • খেলা
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চলচ্চিত্র
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • স্বাস্থ্য

Topics

Argentina vs Austria Argentina vs Jordan Bangladesh Bank Bangla Flow Brazil Football Team Carlo Ancelotti Education News BD Entertainment News BD FIFA World Cup FIFA World Cup 2026 Football News Football News BD Health News BD Lionel Messi Mahmud Miroslav Klose National News BD Sports News Sports News BD World Cup 2026 অর্থনীতি আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া আর্জেন্টিনা বনাম জর্ডান খেলাধুলা খেলাধুলার খবর খেলাধুলা সংবাদ জাতীয় সংবাদ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফুটবল সংবাদ ববি হাজ্জাজ বাংলাদেশ ব্যাংক বাংলা ফ্লো বিনোদন সংবাদ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ রেকর্ড মাহমুদ লাইফস্টাইল লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সেলেসাও স্বাস্থ্য সংবাদ ২০২৬ বিশ্বকাপ
Burning News 24

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিলেন দিল্লি হাইকোর্ট জুলাই ১০, ২০২৬
  • বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল আলিয়া-শর্বরীর ‘আলফা’ জুলাই ১০, ২০২৬
  • ‘কাজের আগে মানুষ আমার ওজন দেখে’: আক্ষেপ অঞ্জলির জুলাই ৮, ২০২৬
আমাদের সম্পর্কে
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য

যোগাযোগ করুন

২৯৯/৩ সোনারগাঁও রোড (৪র্থ তলা), ঢাকা -১২০৫
ফোনঃ +৮৮০-১৩১২৫৮২৫৫৯
ইমেইলঃ advocatesajal15@gmail.com

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল

কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • হোম
  • সর্বশেষ
  • জীবনযাপন
  • খেলা
  • বিশ্ব
  • চাকরি
  • বাণিজ্য

© ২০২৬ বার্নিং নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ গাজী কামরুল ইসলাম সজল